মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা তিন হত্যাকারী অংশ নেয় জানাজায় ; গ্রেফতার-৪

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ৩১ জুলাই, ২০২১, ১১:০২ অপরাহ্ন

বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনায় একজন নারীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি আলী আরশাদ জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম, আকতার হোসেন ও সবুজকে শুক্রবার বিকেলে নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের জানাজা থেকে গ্রেফতার করা হয়। এরপূর্বে আকলিমা বেগম নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
ওসি আরও বলেন, আলোচিত এ হত্যাকান্ডের ঘটনায় শুক্রবার দিবাগত রাতে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা দায়েরের আগেই পুলিশের তদন্ত ও আহতদের স্বীকারোক্তি মতে গ্রেফতারকৃত চার জনের ঘটনার সাথে সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। ফলে ওই চারজনকে মামলার আগেই আটক করে পরবর্তীতে দায়ের করা মামলায় আসামি করা হয়েছে।

অপরদিকে নিহত বীর মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেন তালুকদারের লাশের ময়নাতদন্তের পর শুক্রবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের পক্ষে মুক্তিযোদ্ধার কফিনে গার্ড অব অনার প্রদান করেন থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বাধীন পুলিশের একটি দল। এসময় রাষ্ট্রের পরক্ষে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাস।
উল্লেখ্য, গত ২৯ জুলাই সকাল সাড়ে সাতটার দিকে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার তার তিনপুত্র জুয়েল তালুকদার, সোহাগ ও বিপ্লব এবং স্বজন রোজিনা বেগমকে কুপিয়ে জখম করে প্রতিবেশী আজগর আলী সিপাহী ও জলিল সিপাহীর নেতৃত্বে তাদের ১০/১২ জন সহযোগিরা। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা দেলোয়ার হোসেন তালুকদারকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর