মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বরিশালে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৭:৩৪ অপরাহ্ন

বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামে বৃহস্পতিবার সকালে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে দেলোয়ার হোসেন তালুকদার (৭০) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই হামলায় গুরুত্বর আহত চারজন শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উজিরপুর থানার ওসি আলী আরশাদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। শেবাচিমে চিকিৎসাধীন গুরুতর আহতরা হলেন, নিহত মুক্তিযোদ্ধার তিন পুত্র জুয়েল তালুকদার, সোহাগ ও বিপ্লব এবং স্বজন রোজিনা বেগম।

নিহতের মামাতো ভাই শফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে প্রতিবেশী সিপাহী বংশের লোকজনের সাথে মুক্তিযোদ্ধা দেলোয়ারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে নতুন করে দ্বন্ধের জেরে সিপাহী বংশের আজগর আলী সিপাহী ও জলিল সিপাহীর নেতৃত্বে তাদের ১০/১২ জন সহযোগিরা দেলোয়ার হোসেনসহ তার পরিবারের ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।

তিনি আরও জানান, এ সময় হামলাকারীরা দেলোয়ারসহ পাঁচজনকে এলোপাথারিভাবে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। সেখান জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা বারোটার দিকে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার মারা যান।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর