রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

তাড়াশে দাম বেড়েছে পেঁয়াজের, কমেছে কাঁচামরিচের  

মুন্না হুসাইন (ভ্রাম‍্যমান) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১, ৩:৩৪ অপরাহ্ন

গত কয়েকদিনে সিরাজগঞ্জের তাড়াশে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা বেড়েছে । আর ১০ টাকা দাম কমেছে কাঁচা মরিচের।

বৃহষ্পতিবার নওগাঁর  হাট ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ মানভেদে খুচরা ৪৫/৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিতে ২০ টাকা।

প্রতিবছর এদিনে কাঁচা মরিচের দাম অনেক চড়া থাকলেও এবছর দাম অনেক কম । এতে করে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতা সাধারণ। দাম কম হওয়ায় অনেকেই বেশি করে কিনছেন কাঁচা মরিচ।

কাঁচামাল ব্যবসায়ীরা বলছেন, এবছর মোকামে কাঁচা মরিচের আমদানি বেশি হওয়ায় দাম কমেছে। তবে আসছে বর্ষায় দাম বাড়বে। পেঁয়াজের দামও বৃদ্ধি পাবে আরো।

এদিকে শাকসবজির দাম রয়েছে মানুষের নাগালের ভিতর। শীতকালীন সবজি ফুলকপি ও মুলা এখন বছরজুড়ে চাষ হওয়ায় ইতোমধ্যে তা বাজারে উঠতে শুরু করেছে।

ফুলকপি বিক্রি হচ্ছে ৬০ টাকা আর মুলার দাম প্রতি কেজি ২০ টাকা। এছাড়া প্রকারভেদে রসূন ৫০/৬০ টাকা, আদা ১শ’ টাকা, সব রকমের আলু ২০ টাকা, পটল ৩০ টাকা, বেগুণ ৩০ টাকা, ঢ়েঁড়শ ৩০ টাকা, করলা ৬০ টাকা, ঝিঙে ৩০ টাকা ও পুঁইশাক ১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর