মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় প্রচন্ড গরমে ভীর জমাচ্ছে তাল শাঁসের দোকানগুলোয়

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিভিন্ন এলাকার হাট বাজারে বসে ও সড়কের পাশে ভ্যানে করে পাড়া মহল্লায় ঘুরে অস্থায়ীভাবে বিক্রি করছেন তাল শাঁস।

জৈষ্ঠের প্রখর খরতাপের তীব্র তাপদাহে একটু তৃষ্ণা মেটাতে ভীর জমাচ্ছে তাল শাঁসের দোকানে বিভিন্ন শ্রেণীর মানুষ। প্রচন্ড গরমের কারণে ধনী-দরিদ্র, শিশু-বুড়ো সকল মানুষের কাছে প্রকৃতির উপহার মধু মাসের ফল তাল শাঁস এর কদর বেড়েছে অনেকগুন।। ব্যবসায়িরাও সুযোগে বাড়িয়ে দিয়েছে তালের দাম।

উল্লাপাড়া পৌর সভার মোঃ রায়হান আলী জানান, বছর সাতেক হলো তিনি গ্রামের বিভিন্ন বাড়ী ঘুরে তাল শাঁস কিনে তা হাট বাচারে বিক্রি করে আসছেন। এবছর গরম বেশী হওয়ায় এবং কোন রকম ফরমালিন বা মানব দেহের ¶তিকারক কিছু মেশানো সম্ভব নয় বলে তাল শাঁসের চাহিদা বেড়েছে অনেক।

তিনি আরও জানান, শ্রমিক দিয়ে তাল গাছ থেকে তাল কাটতে হয়। প্রতিটি তাল পাইকারী হিসেবে কিনছেন ৪ থেকে ৫ টাকা। দিন মজুর হিসেবে তাল কাটাতে শ্রমিককে দিতে হয় ২শ থেকে ৩শ টাকা। প্রতিটি তাল শাঁস বিক্রি করছেন ৮ থেকে ১০টাকায়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর