বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

ভাঙ্গুড়ায় সালিশের মাধ্যামে ধর্ষকের সাথে কিশোরীর বিয়ে পুলিশ নিরব

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সালিশের মাধ্যামে ধর্ষকের সাথে কিশোরীর বিয়ে দিলেন গ্রাম প্রধান। দর্শকের ভুমিকায় ভাঙ্গুড়া থানা পুলিশ। পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে সোমবার (২৪ মে) রাতে ঘটনাটি ঘটে। ধর্ষিতা কিশোরী বলেন, সজিব রাত ৯ টার দিকে আমাদের বাড়িতে প্রবেশ করে। আমার বাবা-মা বাড়িতে না থাকায় সজিব আমার ঘড়ে ঢুকে জোর করে আমাকে ধর্ষণ করে এসময় এলাকাবাসি মারপিট করে তাকে ঘরে আটকে রাখে। সজিব হাসান পাশ্ববর্তী তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তারা উভয়েই মাদ্রাসা শিক্ষার্থী বলে জানা যায়। স্থানীয়রা ও জানান, কিশোরীর মা-বাবা বাড়িতে না থাকার সুযোগে সজিব হাসান (১৯) নামের এক যুবক ঘটনার রাতে মেয়েটির ঘরে ঢুকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে পরের দিন মঙ্গল বার রাতে গ্রামের প্রধানগণ সালিশ বসিয়ে ধর্ষকের সাথে বিয়ে পড়িয়ে দেন। এবিষয়ে দুপুরে ভাঙ্গুড়া থানার ওসিকে জানালে তিনি বিট অফিসার এসআই রমজানকে পাঠানোর কথা বলেন। কিন্তু সংবাদ পাওয়ার ৪ ঘন্টা পর ঘটনা স্থলে যান এস আই রমজান। দেরি করে ঘটনা স্থানে আসায় এলাকাবাসি পুলিশের সততাকে প্রশ্ন তুলছে। ধর্ষিতার আত্মীয় সুলতানপুর গ্রামের আশরাফ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রামের প্রধান সাবু সরকার ও শহিদুল ইসলাম আইনি পদক্ষেপের পরিবর্তে স্থায়ী সমাধানের জন্য তাদের বিয়ে পড়িয়ে দিয়েছেন।

সংশ্লিষ্ট এলাকার বিট পুলিশিং অফিসার এস আই রমজান ওই বিয়ের সত্যতা স্বীকার করে বলেন,কিশোরী মাইশা ধর্ষনের কথা স্বীকার করেনি। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে জানায়। দেরি করে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি আমার ঘনিষ্ট লোকের কাছে ফোন করে ছিলাম সে কিছু বলতে পারে নাই তাই ঘুমিয়ে পরেছিলাম।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর