মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

গুরুদাসপুরে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১, ৬:১৩ অপরাহ্ন

নাটোরের গুরুদাসপুরে দুই কেজি গাঁজাসহ রুস্তম আলী (৪৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে রবিবার গভীর রাতে উপজেলার পিপলা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাবের অপারেশন দল। সে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাটাবাড়ি বড়পাড়া এলাকার মৃত তয়জাল প্রামাণিকের ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানী কমান্ডার মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে পিপলা গ্রামে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় রুস্তম ২ কেজি গাঁজাসহ আটক হয়। জিজ্ঞাসাবাদে ওই গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখে বলে স্বীকার করেছে রুস্তম।
গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, তার বিরুদ্ধে থানায় মামলা হলে নাটোর কারাগারে পাঠানো হয়েছে। 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর