শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ঈশ্বরগঞ্জে ট্রাক চাপায় শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৫ জুন, ২০২০, ৭:৪৪ অপরাহ্ন

ফরিদ মিয়া নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম আবু হানিফা। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আবুল কালামের ছেলে আবু হানিফা (৫) ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পাশে নিজের বাড়ি থেকে দাদার বাড়ি যাবার সময় শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে হানিফ।

 

কিন্তু নান্দাইলগামী দ্রুত গতির একটি ট্রাক রাস্তায় পিষ্ট ক‌রে চলে যায়। ওই সময় হানিফের মা, বাবা ও স্বজনদের আহাজারিতে বাতাস ভাড়ি হয়ে উঠে। ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে ফায়ার ঈশ্বরগঞ্জ সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, ট্রাক চাপায় শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর