শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

পিঠে অক্সিজেন বেঁধে স্ত্রীকে নিয়ে গেলেন হাসপাতালে

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ৯:৪৭ পূর্বাহ্ন

মোটরসাইকেলে বসে নিজের পিঠের সাথে বাঁধলেন অক্সিজেন সিলিন্ডার। এরপর স্ত্রীকে বসালেন। সিলিন্ডার থেকে স্ত্রীর মুখে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করলেন। এরপর মোটরসাইকেল চালিয়ে শনিবার সন্ধ্যায় বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসলেন। এমন একটি ছবি শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার সূর্যেখালী গ্রামের হাকিম মোল্লার স্ত্রী রেহেনা বেগম (৫৮) জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এটা করোনা সংক্রমণের উপসর্গ। ফলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া দরকার। কিন্তু চলমান কঠোর লকডাউনের কারণে যানবাহন চলাচল বন্ধ। আবার জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সও পাওয়া যাচ্ছিলো না। তাই একটা উপায় বের করলেন হাকিম মোল্লা। নিজের মোটরসাইকেলে বসে হাকিম মোল্লা তার পিঠের সাথে অক্সিজেনের সিলিন্ডার বেঁধে স্ত্রীকে বসান। সিলিন্ডার থেকে স্ত্রীর মুখে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করার পর মোটরসাইকেল চালিয়ে শেবাচিম হাসপাতালে এসে স্ত্রী রেহেনা বেগমকে হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি করেন। মোটরসাইকেলটি হাসপাতালে নিয়ে আসার পথে কেউ ছবিটি ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দিলে মুহুর্তের মধ্যে তা ভাইরাল হয়। এমন ছবিটিকে অনেকে হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন। শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ এসএম মনিরুজ্জামান শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে জানান, বর্তমানে রেহেনা বেগমের অবস্থা ভালো। হাকিম মোল্লা বলেন, রেহেনা জ্বর ও শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছিলো। লকডাউনে যানবাহনও চলছে না। আর জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সও না পাওয়া তিনি এ উপায় বের করেছেন। শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ এসএম মনিরুজ্জামান বলেন, রেহেনা বেগমকে সেন্ট্রাল অক্সিজেন দেওয়া হচ্ছে। প্রয়োজনে হাইফ্লোর মেশিনের সাহায্য নেওয়া হবে।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর