শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

পাবনা – ৪ আসনের সাবেক এমপির ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১, ৫:৩০ অপরাহ্ন

ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের সাবেক সংসদ সদস্য ও ঈশ্বরদী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল বারী সরদার (৭৮) আর নেই।(ইন্না–রাজিউন)।তিনি দীর্ঘদিন ধরে বাধর্ক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 

বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাত ৯ টা ৪৫ মিনিটে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বারী সরদারের ছেলে কাজল সরদার মুঠোফোনে তাঁর পিতার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (৯ এপ্রিল) ‍বাদ জুম্মা (বিকাল ৩টায়) ভাড়ইমারী সরদারপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে তাঁকে ভাড়ইমারী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর