শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

শেরপুর উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং ; জরিমানা গুনলেন ৪ জন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৪ মে, ২০২০, ১২:২৩ অপরাহ্ন

সৌরভ অধিকারী শুভ শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
পবিত্র রমজান ও করোনা ইস্যুতে দ্রব্যমুল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন বাজার মনিটরিং করছেন শেরপুরের উপজেলা প্রশাসন। ৪ মে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাহে রমজান উপলক্ষে শেরপুর উপজেলার বারদুয়ারী হাট, শেরুয়া বটতলা বাজার, গাড়ীদহ বাজার, ফলপট্টি, কুসুম্বী ইউনিয়নের চন্ডেশ্বর এলাকায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলাম রানা। বারদুয়ারী হাটে ও গাড়ীদহ বাজারে মূল্যতালিকা না রাখায়, বেশি দামে পণ্য বিক্রি করায় ও রড সিমেন্টের দোকান খোলা রেখে লোকজনের জমায়েত সৃষ্টি করায় ৪ জনকে ৯হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

এ সময় দ্রব্যমুল্য তালিকার একটি নমুনা কপি সরবরাহপুর্বক তিনি সকলকে মুল্যতালিকা দোকানের মূল ফটকে টাঙ্গানোর জন্য পরামর্শ দেন, তিনি সকলকে সঠিক ওজন ও পরিমানে, ন্যায্যমুল্যে দ্রব্যাদি বিক্রির পরামর্শ দেন।
এ ব্যাপারে শেরপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি জামশেদ আলাম রানার সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। জন স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর