বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ শাহজালাল (রহ.) মাজারে এনসিপি নেতাদের স্লোগান: সিলেটে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ভাঙ্গুড়ায় ভেজাল শিশু খাদ্য দুধ তৈরির কেমিক্যাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন দিনাজপুর পলিটেকনিকের রোভার হাসিবুল আলম অভয়নগরে সরখোলা থেকে কালিবাড়ি: উন্নয়নহীন সড়কে প্রতিদিনই ঝুঁকির যাত্রা চাটমোহরে ছাত্রশিবিরের উষ্ণ আয়োজন: সাথী ও দায়িত্বশীল ভাইদের সম্মানে ইফতার মাহফিল দু’জনকে গাছের সাথে হাত-পা বেঁধে শিকল পড়িয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ 

বরিশালে কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি চালকের মৃত্যু

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৩ অপরাহ্ণ

বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রলি চালক আজিজুর রহমান সরদার (২২) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহত আজিজুর উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল এলাকার সিরাজুল ইসলামের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাহবুব ইসলাম জানান, শনিবার বেলা এগারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর কবি বাড়ির সামনে বরিশালগামী কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১৫-৪৫৩৯) বেপরোয়া গতিতে সামনে থেকে নম্বরবিহীন ট্রলিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক আজিজুল সরদার মারা যায়। এসময় ট্রলির হেলপাড় রবিউল ফকির ও পিছনে থাকা মোটরসাইকেলের দুইজন আরোহী গুরতর আহত হয়। তিনি আরও জানান, দূর্ঘটনা কবলিত গাড়ী তিনটি থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর