সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় ডেভিড সরকারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ায় বিক্ষোভ মিছিল

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১, ৯:৫৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রশী ইউনিয়ন আওয়ামীলিগের তৃণমূলে ভোটে নির্বাচিত সভাপতি ডেভিড সরকারকে মিথ্যা অপবাদ ও পদত্যাগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে ।

এরই প্রতিবাদ জানাতে আজ বিকাল ৩টায় উপজেলার ঘোষগাতী থেকে একটি বিশাল মিছিল বের করে তৃর্ণমূল নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ করার সময় পুলিশের বাধার মুখে পড়লে উত্তেজনা দেখা দেয় । এ সময় তৃর্ণমূল নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিলে সভাপতি ডেভিড সরকার এসে শান্ত করে ।

জানা যায় , পঞ্চক্রশী ইউনিয়নের ত্রি-বার্ষিকী নির্বাচনে তৃণমূলের ভোটে সভাপতি নির্বাচিত হন ডেভিড সরকার। এদিকে তৃণমূলের ভোটে সভাপতি নির্বাচিত হওয়া ডেভিড সরকারের স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি কোনোভাবেই মানতে নারাজ ওই ইউনিয়নের নেতাকর্মীরা। কি কারনে স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করতে চান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডেভিড সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি র্নিবাচিত হওয়ার পর থেকে পঞ্চক্রশী ইউনিয়ন আওয়ামীলিগকে শক্তিশালী সংগঠন তৈরি করার চেষ্টা করে যাচ্ছি ।কিন্তু কিছু কুচক্রীমহল এবং উল্লাপাড়া উপজেলার পরিষদের চেয়াররম্যান শফিকুল ইসলাম আমাকে রাজনৈতিক ভাবে হেয় করার অসাংগঠনিকভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে । এতে করে আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

CBALO/আপন ইসলাম

 


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর