সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সিরাজগঞ্জে চালু হলো ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা

সিরাজগঞ্জ প্রতিনিধি :
আপডেট সময়: সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১, ৮:২৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থানাপনার স্বচ্ছতা ও জবাবাদিহিতা প্রতিষ্ঠার লক্ষে ই-ট্রাফিক প্রসিকিউশন সেবা ব্যবস্থা চালু হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন মুক্তির সোপান এলাকায় পুলিশ সুপার হাসিবুল আলম এ সেবার উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার হাসিবুল আলম জানান, রাজশাহী বিভাগের ৮টি জেলায় একযোগে সনাতন পদ্বতির পরিবর্তে ডিজিটাল ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা চালু হলো। শুধু তাইনা, সড়ক-মহাসড়কে আইন ভঙ্গের কারণে রুজুকৃত মামলার নিস্পত্তির জন্য গাড়ি ও চালকের বিরুদ্ধে শাস্তি স্বরুপ আইন দ্বারা নির্ধারিত জরিমানার টাকা জমাদানের জন্য স্থানীয় ব্যাংকে যেতে হতো।

এতে চালক ও গাড়ীর মালিকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। কিন্তু বর্তমানে সেটার পরিবর্তে ই-ট্রাফিক প্রসিকিউসন পদ্বতি চালুর মাধ্যমে মামলার পক্ষগুলি ঘটনাস্থল হতে তৎক্ষনাৎ অথবা পরবর্তিতে বাংলাদেশের যেকোন স্থান থেকে জরিমানার অর্থ ইউক্যাশের মাধ্যমে মামলা নিস্পত্তি করতে পারবে। এই পদ্বতিতে সিরাজগঞ্জ শহরে ১১৭ টি এজেন্ট এবং বিভিন্ন স্থানে ১৭টি পাঞ্চ মেশিনের মাধ্যমে সরকারি ছুটির দিনগুলিতেও জরিমানার টাকা প্রদানে তাদের কোন অসুবিধায় পরতে হবেনা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শরাফত আলী, সদর টি.আই আব্দুল কাদের খান, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ম্যানেজার মাহবুবুর আলম, প্রামীণফোনের ম্যানেজার দেওয়ান আবু সাইদসহ সিরাজগঞ্জের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর