বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ শাহজালাল (রহ.) মাজারে এনসিপি নেতাদের স্লোগান: সিলেটে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ভাঙ্গুড়ায় ভেজাল শিশু খাদ্য দুধ তৈরির কেমিক্যাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন দিনাজপুর পলিটেকনিকের রোভার হাসিবুল আলম অভয়নগরে সরখোলা থেকে কালিবাড়ি: উন্নয়নহীন সড়কে প্রতিদিনই ঝুঁকির যাত্রা চাটমোহরে ছাত্রশিবিরের উষ্ণ আয়োজন: সাথী ও দায়িত্বশীল ভাইদের সম্মানে ইফতার মাহফিল দু’জনকে গাছের সাথে হাত-পা বেঁধে শিকল পড়িয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ 

নান্দাইলে কবর খুঁড়তে গিয়ে একজনের মৃত্যু

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৩৭ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে কবর খুঁড়তে গিয়ে বাবুল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার ৩ জানুয়ারি সকালে উপজেলার ভাটিসাভার বিলপাড় গ্রামে ওই ঘটনাটি ঘটে। মৃত বাবুল মিয়া উপজেলার সদর (নান্দাইল) ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের মৌজ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আ. হালিম। তিনি বলেন, উপজেলা সদর ইউনিয়নের ভাটিসাভার বিলপাড় গ্রামের বাহাদুর আলীর স্ত্রী নূরজাহান (৪৫) গতকাল মঙ্গলবার রাতে মারা মারা যাওয়ার পরে বুধবার সকালে মৃত ব্যক্তির পারিবারিক কবরস্থানে বাবুল মিয়া কবর খুঁড়তে যান। কবর খোড়ার জন্য কিছুক্ষণ কোদাল চালাতেই মাটিতে ঢলে পড়েন বাবুল মিয়া। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক রাফি আদনান। মৃত বাবুল মিয়ার বাবা মৌজ আলী বলেন, সন্তানদের নিয়ে সকালের খাবার খেয়েছিলেন বাবুল মিয়া। এরপর তিনি কবর খুঁড়তে গিয়েছিলেন। কিছুক্ষণ পর সেখান থেকে তাঁর মৃত্যুর সংবাদ আসে। ওই গোরস্থানে পাশাপাশি দুটি কবর খোঁড়ার কাজ করছেন গ্রামের লোকজন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর