সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১, ১২:৫৪ অপরাহ্ন

মুজিব শতবর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাঁকজমকপূর্ণভাবে ২ দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা।
উপজেলার দূর্গানগর ইউনিয়নের মনোহারা গ্রামবাসীর আয়োজনে চেয়ারম্যান বটতলায় সোমবার দুপুর ৩টায় শুরু হওয়া এই আয়োজন শেষ হয় বিকাল ৬ টায় ।

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে শীত আর কুয়াশা উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ও যানবাহনে হাজার হাজার নারী-পুরুষ ও শিশু উপস্থিত হয়ে ঘোড়াদৌড় উপভোগ করেন । এ সময় সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। এমন আয়োজনে এলাকাবাসীর মাঝেও উৎফুল্লতা বিরাজ করে। প্রতিযোগিতা ঘিরে গড়ে উঠে গ্রামীণ মেলা । বিভিন্ন অঞ্চলের জেলা-উপজেলা থেকে ঘোড়া নিয়ে এই আয়োজনে অংশ নিতে আসেন ৫০টি ঘোড়ার পেশাদার মালিকরা। আয়োজক মোঃ আফছার আলী বলেন, হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুনরুদ্ধার করতে ও মাদকের থাবা থেকে যুব সমাজকে দুরে রাখতে মুজিব শতবর্ষ উপলক্ষে ঘোড়া দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয় ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর