বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ শাহজালাল (রহ.) মাজারে এনসিপি নেতাদের স্লোগান: সিলেটে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ভাঙ্গুড়ায় ভেজাল শিশু খাদ্য দুধ তৈরির কেমিক্যাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন দিনাজপুর পলিটেকনিকের রোভার হাসিবুল আলম অভয়নগরে সরখোলা থেকে কালিবাড়ি: উন্নয়নহীন সড়কে প্রতিদিনই ঝুঁকির যাত্রা চাটমোহরে ছাত্রশিবিরের উষ্ণ আয়োজন: সাথী ও দায়িত্বশীল ভাইদের সম্মানে ইফতার মাহফিল দু’জনকে গাছের সাথে হাত-পা বেঁধে শিকল পড়িয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ 

সাতক্ষীরা- খুলনা মহাসড়ক শাকদাহে সড়ক দূর্ঘটনায় নিহত ২ আহত ১০ জন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১০ জানুয়ারি, ২০২১, ৩:৪৩ অপরাহ্ণ

এম ইদ্রিস আলী, সাতক্ষীরা জেলা ব্যুরো প্রধান:

সাতক্ষীরা-খুলনা মহা সড়কের পাটকেলঘাটা শাকদাহ নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছে। রোববার সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার শাকদাহ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের মৃত মাদার চন্দ্র মন্ডলের ছেলে রামপদ মন্ডল ও একই এলাকার মৃত বনমালী মন্ডলের ছেলে অতিঙ্কার মন্ডল। পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা গামী একটি যাত্রীবাহী বাস শাকদাহ ব্রিজ পার হয়ে অপর একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে দুই জন নিহত হয়।

 

এ সময় আহত হয় আরো ১০ জন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকা জনক। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে, এ খবর পাওয়া মাত্র পাটকেলঘাটা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ করছেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাসটি (খুলনা মেট্রো-জ- ০০-০৪-০০৬৯) উদ্ধার করা হয়েছে।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর