শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

র‍্যাবের অভিযানে শিবচর থেকে ১৫শ ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৮:৩১ অপরাহ্ন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

মাদারীপুর জেলার শিবচর থানাসহ বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসার গোপন তথ্যের ভিত্তিতে বরিশাল র‍্যাব-৮,সদস্যরা সোমবার ঈদের রাত দশটার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদারীপুর জেলার শিবচর থানার কাঠালবাড়ী এলাকার পদ্মা সেতুগামী রোডের কাঠালবাড়ী ঘাট এলাকায় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টাকালে র‍্যাব সদস্যরা ঘেরাও পূর্বক তিন জনকে আটক করে।

আটককৃতরা হলো মোঃ খান জাহান আলী (২৫), পিতাঃ ইদ্রিস মিয়া, সাং-করল্যাছড়ি বাজারপাড়া, থানাঃ মাটিরাংগা, জেলাঃ খাগড়াছড়ি,মোঃ জনি (২৪), পিতাঃ মোঃ জসিম, সাং-দুলালপুর, থানাঃ ব্রাহ্মনপাড়া, জেলাঃ কুমিল্লা ও মোঃ আব্দুল মালেক (২৮), পিতাঃ ইদ্রিস মিয়া, সাং-করল্যাছড়ি বাজারপাড়া, থানাঃ মাটিরাংগা, জেলাঃ খাগড়াছড়ি। তারা খাগড়াছড়ি ও কুমিল্লা থেকে মাদক বিক্রির জন্য উক্ত এলাকায় এসেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। পরবর্তীতর আটককৃতদের কাছ থেকে সর্বমোট ১৫শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় বরিশাল র‍্যাব-৮এর পক্ষ থেকে সোমবার রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবচর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর