মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

লামায় হতদরিদ্রদের মধ্যে আ.লীগ নেতার ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

মোঃ নাজমুল হুদা,লামা:

বান্দরবানের লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা প্রদীপ কান্তি দাশের ব্যক্তিগত উদ্যোগে শহরের ভাসমান হত-দরিদ্র খেটে খাওয়া মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। আজ বুধবার (২০ মে,২০২০ ইং) বিকালে লামা পৌর শহরের (লামা বাজার) বিভিন্ন অলিতে গলিতে এই ইফতার (খাবার) সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আরও অংশ নেন উপজেলা যুবলীগ নেতা তৈয়বুর রহমান তৈয়ব,ছাত্রলীগের সম্পাদক মোঃ শাহীন, ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইলিয়াজ পারভেজ,মাতামুহুরী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রনি,শহর ছাত্রলীগের সম্পাদক সুমন মাহমুদ প্রমূখ। এ সময় প্রদীপ কান্তি দাশ বলেন, নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে খেটে খাওয়া মানুষগুলো বেশ কষ্টে দিনযাপন করছে।

এই কষ্টে থাকা মানুষের কথা চিন্তা করে পবিত্র মাহে রমজান উপলক্ষে কিছু ইফতার সামগ্রী তাঁদের মধ্যে তুলে দেওয়া হলো। তিনি আরও বলেন, ‘আমি চেষ্টা করছি এইসব অসহায় মানুষের জন্য। আমি প্রথম থেকেই খাদ্য সহায়তা করে আসছি। সামনের দিনেও এই ধারা অব্যাহত থাকবে।’ এদিকে এই ইফতার সামগ্রী বিতরণ ছাড়াও শুরু থেকেও করোনাভাইরাসের কারণে কর্মহীন অনেক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন প্রদীপ কান্তি দাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর