মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

পাকুন্দিয়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রতিষ্ঠান ও অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষাপ্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস ও সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফৌজিয়া খান (যুগ্ম সচিব পদ মর্যাদা)।
আজ (১৫/৯/২০২৫) সোমবার উপজেলার হোসেন্দি উচ্চ বিদ্যালয়, হোসেন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেন্দী ইউনিয়ন পরিষদ, হোসেন্দি সার্বজনীন দুর্গা মন্দির এবং উপজেলা ভূমি অফিসসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট এলাকার নাগরিকগণ, শিক্ষকগণ, অভিভাবকগণ ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক ফৌজিয়া খান শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদানের মাধ্যমে তাদেরকে সফলভাবে প্রতিষ্ঠিত হওয়ার এবং যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে সহায়তা করার জন্য অনুরোধ জানান।
এ সময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ সাখাওয়াৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর