শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

স্বামীর সঙ্গে বিচ্ছেদ, মুখ খুললেন মাহি!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০, ১২:৫৯ অপরাহ্ন

সংবাদ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহী। ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর সিনেমা, প্রেম, বিয়ে নিয়ে একাধিকবার খবরের শিরোনাম হলেও এবার ভিন্ন এক কারণে আলোচনায় আসলেন।

সম্প্রতি মাহির ফেসবুকে প্রেমময় স্ট্যাটাস নিয়ে আলোচনার সূত্রপাত। তার এমন স্ট্যাটাস দেখে অনেকেই কৌতুহলী হয়ে উঠেন, স্বামী অপুর সঙ্গে মাহির সংসার কি তবে ভেঙ্গেই গেল?

বিচ্ছেদ প্রসঙ্গে মাহী বলেন, ‘আমার যখন মন খারাপ থাকে তখন প্রেমময় এসব স্ট্যাটাস দেই৷ আমার যখন অনেক রাগ হয় তখন আসলে মনে থাকে না যে আমি কে, আমাকে অনেকেই দেখছেন ফেসবুকে। আমি কিছু লিখল সেগুলো কন্ট্রোভার্সি তৈরি করতে পারে। জাস্ট নিজের রাগ এড়ানোর জন্য এসব স্ট্যাটাস দেই।’

দাম্পত্য জীবন নিয়ে তিনি বলেন, ‘অপুর সঙ্গে আমি অনেক রাগ করি৷ ওকে তো ২৪ ঘণ্টায় আমি ২৭ বার ছেড়ে দেই। সমস্যাটা হলো ও রাগ করে না। তর্ক করে না।’

উল্লেখ্য, ২০১৬ সালে পারভেজ মাহমুদ অপু নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন মাহিয়া মাহি। দুজন মিলে বেশ উপভোগ্য দাম্পত্য জীবন রচনা করে চলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর