মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ার ইউএনও চলন্ত গাড়িতে সাপ!উদ্ধারে ফায়ার সার্ভিস

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ: 

পাবনার ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান এর চলন্ত গাড়িতে জীবন্ত সাপ উদ্ধার।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে তিনি পাবনা জেলা প্রশাসকের সভায় যোগ দিতে পাবনা যাওয়ার পথে সদর উপজেলার বালিয়া হালট কবর স্থান এলাকায় এঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রায় দেড় ঘন্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ১২টার দিকে গাড়ির ইঞ্জিনের ভিতর থেকে সাপটিকে জীবিত উদ্ধার করেন।

 

ইউএনওর সফর সঙ্গীরা জানান,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান পাবনা জেলা প্রশাসকের সভায় যোগদানের উদ্যেশ্যে ভাঙ্গুড়া থেকে পাবনা যাওয়ার পথে সদর উপজেলার বালিয়া হালট কবরস্থান এলাকাতে গড়ি পৌছায়।এমন সময় হাঠাৎ একটি সাপ তার গাড়ির গ্লাসের উপর এসে পড়ে।গাড়ির সামনের গ্লাসের উপর সাপ দেখে গাড়িতে অবস্থান করা সবাই আতংকিত হয়ে পড়েন।তবে ঝুকি নিয়ে গাড়িটি সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় এলাকাতে গিয়ে সবাই গাড়ি থেকে নেমে পড়েন।এসময় পাবনা ফায়ার সার্ভিসের কর্মীরা সাপটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয় এবং গাড়ি তাদের অফিসে নিয়ে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে সাপটিকে জীবিত উদ্ধার করেন।

 

ঘটনার সত্যতা স্বীকার করে ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বলেন, গাড়ির গ্লাসের উপর সাপটি পড়ে কিছুক্ষণের মধ্যে গাড়ির ইঞ্জিনের মধ্যে পবেশ করে এসময় গাড়িতে থাকা সবাই কিছুটা আতংকিত হয়ে পড়ি।এমতাবস্থায় প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে সরকারি এডওয়ার্ড কলেজ গেট এলাকায় গাড়ি থামিয়ে সবাই গাড়ি থেকে নেমে পড়ি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর