মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গা পুজা উপলক্ষ্যে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:

পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৪অক্টোবর)বেলা সাড়ে ১২টা দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে উপজেলার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করে বিভিন্ন দিক নির্দেশনামূলক ও স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বাকী বিল্লাহ।বিশেষ অতিথির বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মোছাঃ হালিমা খানম, বাংলাদেশ হিন্দু-বৈদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ভাঙ্গুড়া উপজেলার সভাপতি ভবেশ চন্দ্র দেব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মলয় কুমার দেব, সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল, উপজেলা আনছার ভিডিপি অফিসার খাইরুন নাহার, ভাঙ্গুড়া থানার এসআই মোদাচ্ছের হোসেন খানসহ, সাংবাদিক আব্দুর রহিম।

 

বক্তারা সবাই করোনাকালে শারদীয় দুর্গা পুজা উদযাপনে সরকারের নিয়মনীতি ও স্বাস্থ্য বিধান অনুসরণ করে পুজা উদযাপন করার প্রতি গুরুত্বারোপ করেন।পাশাপাশি উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ১৯টি পুজা মন্ডপে প্রতি বছরের ন্যায় এবছরও পুলিশ সদস্য ও আনছার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ১৯ টি পুজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলার হিন্দু নেত্রীবৃন্দ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর