শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নতুন গান নিয়ে আসছেন নুসরাত ফারিয়া

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ৯:০১ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:পটাকা’র পরে ফের নতুন গান নিয়ে আসছেন লাস্যময়ী নুসরাত ফারিয়া। দুবাইতে হবু বর রনি রিয়াদ রশিদকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছেন  ‘আশিকী’, ‘বস টু’, ‘শাহেনশাহ’খ্যাত নায়িকা নুসরাত ফারিয়া। সেখানে বিলাসবহুল ফাইভ পাম জুমেইরাহ হোটেল অ্যান্ড রিসোর্টে উঠেছেন এ নায়িকা। সেখান থেকেই এবার পটাকার পর তার নতুন গানের সুখবর দিলেন।

নতুন গানের খবর জানিয়ে ফারিয়া তার ফেসবুক ও ইনস্টাগ্রামে বুধবার লিখেছেন, ‘শিগগিরই আসছে নতুন গান।’

পরে গানটি কবে আসবে তার বিস্তারিত খবর জানিয়ে দিলেন। জানালেন, তার পরের গানের শিরোনাম ‘আমি চাই থাকতে’। গানটি ভিডিওসহ আগামী অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

ফারিয়া আরও জানালেন, গানটিতে নুসরাত ফারিয়ার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন ভারতের মাস্টার ডি। সুর ও সংগীত করেছেন মাস্টার ডি নিজেই। বলিউডের জনপ্রিয় নৃত্য পরিচালক বাবা যাদব মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন।

আপাতত কোনও ছবির শুটিং নেই ফারিয়ার। তাই শুটিংয়ের তাড়াও নেই। কিছুদিন ইচ্ছেমতো ঘুরাঘুরি করতেই দুবাইতে উড়ে গিয়েছেন এ নায়িকা। ঢাকায় ফিরবেন ৩ অক্টোবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর