শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

রুপনগর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত আইয়ুব মাতবর নিরব

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ৯:৪৩ পূর্বাহ্ন

রফিকুল ইসলাম সজীব, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত রুপনগর থানা ছাত্রলীগের সদ্য পূর্ণাঙ্গ কমিটি বুধবার ( ৯ সেপ্টেম্বর ২০২০) ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান রিদয়, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ শাখার প্যাডে পূর্ণাঙ্গ কমিটির প্রকাশ করেন।এতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন রাজধানীর রূপনগর থানার শিয়ালবাড়ির মাতবর বংশের কৃতি সন্তান আইয়ুব মাতবর নিরব। রাজনৈতিক পরিবারে জন্ম এবং স্কুলজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত।

 

ছাত্রলীগের একজন কর্মী থেকে তিনি আজ রুপনগর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক । তিনি বলেন, আমি সাংগঠনিক সম্পাদক হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কি দিতে পেরেছি সেটা বড় কথা। ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করতে চাই। বর্তমানে তিনি রাজধানীর মিরপুরে অবস্থিত মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর