শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদের দোয়া ও সমর্থন কামনা চৌহালীতে সোনালী আশ কাটা শুরু: বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি  প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলো রাণীনগরের কৃতি শিক্ষার্থী রাফি বহুমুখি প্রতিভার অধিকারি দেশ বরেণ্য শিল্পপতি অঞ্জন চৌধুরী পিন্টুর আজ ১৭ জুলাই ৭৩তম জন্মদিন- এবিএম ফজলুর রহমান দেশের বিভিন্ন স্থানে বন্যায় মানবিক সেবায় বাংলাদেশ স্কাউটসের স্বেচ্ছাসেবীরা আটঘরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালিন সবজি বীজ, সার বিতরণ সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হাই, সাধারণ সম্পাদক ফারুক রুহিয়ায় ১৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

হান্ডিয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল হামিদের দোয়া ও সমর্থন কামনা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ২:২৫ অপরাহ্ন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সমাজসেবক মো. আব্দুল হামিদ। প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় জনসাধারণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

মো. আব্দুল হামিদ বলেন, বিএনপির আদর্শকে ধারণ করে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে রাজনীতি করে আসছেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক কারণে হামলা, মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা, অন্যায় ও শোষণের বিরুদ্ধে অবস্থান এবং মানুষের কল্যাণে কাজ করাই তাঁর রাজনৈতিক জীবনের মূল লক্ষ্য।

চেয়ারম্যান নির্বাচিত হলে হান্ডিয়াল ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি অবহেলিত জনগোষ্ঠীর পাশে থেকে হান্ডিয়ালকে একটি আধুনিক, স্বনির্ভর ও মডেল ইউনিয়নে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পেতে কোনো উপকারভোগীকে অতিরিক্ত অর্থ দিতে হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনসেবা নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

বিবৃতির শেষাংশে মো. আব্দুল হামিদ হান্ডিয়াল ইউনিয়নের মুরব্বি, যুবসমাজ, মা-বোনসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর