শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মনমোহন মিষ্টান্ন ভান্ডারের তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা নগদ অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
একই দিন মিশন গেট এলাকায় অবৈধ মোটরযানের বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নতুন বাজার ও মিশন গেট এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল মাহমুদ। এ সময় চাটমোহর পৌর নিরাপদ খাদ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ দুলালসহ চাটমোহর থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর