শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

আটঘরিয়ার সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার খিদিরপুর বাজারে ইউরিয়া সারের মজুতে গড়মিল পাওয়ায় অপরাধে উষা এন্টার প্রাইজের মালিক ব্যবসায়ী আমজাদ হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বাজারটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জানা গেছে, খিদিরপুর বাজারের উষা এন্টারপ্রাইজে মজুত করা ইউরিয়া সারের হিসাব যাচাইয়ের সময় ১৫ বস্তা সারের গড়মিল পাওয়া যায়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক আমজাদ হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুনতাসীর মাহফুজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না, উপসহকারী কৃষি কর্মকর্তা শারমিন আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না বলেন, সারের মজুত ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মুনতাসীর মাহফুজ বলেন, সারের মজুতে গড়মিল পাওয়ায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর