বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

কালনাঘাটে ব্রিজের পিলারের ধাক্কায় ট্রলার থেকে পড়ে বাবা ও মেয়ে নিখোঁজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

লোহাগড়া নড়াইল থেকে:

নড়াইলের লোহাগড়া পূর্বাঞ্চলের উপর দিয়ে প্রবাহিত মধুমতি নদীতে একটি ইঞ্জিন চালিত ট্রলার ব্রিজের পিলারের ধাক্কায় বাবা ও সন্তান পড়ে যাই। এ সময় স্রোতের তোড়ে একজন পুলিশ সদস্য ও তার শিশু সন্তান ভেসে গেসে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে নিখোঁজ দুইজনের কোন সন্ধান পায় নাই। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজনের সাথে সরজমিনে গিয়ে কথা বলে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের ছেলে পুলিশ সদস্য মোহাম্মদ মুসা আলী (২৮) তার পরিবারের আট সদস্যকে নিয়ে শুক্রবার বিকালে মধুমতি নদীর ওপর নির্মানাধীন কালনা সেতুর চলমান কাজ ট্রলারে করে দেখতে যান। মাঝ নদীতে যাওয়ার পর স্রোতের তীব্রতায় ট্রলারটি নির্মাণাধীন কালনা সেতুর ছয় নং পিলারের সাথে ধাক্কা লাগে।

 

এ সময় মুসার স্ত্রীর কোলে থাকা পুলিশ সদস্য মুসা আলীর ১০ মাস বয়সী শিশু সন্তান নদীতে পড়ে যায়। তাকে উদ্ধার করার জন্য মুসা আলী সহ অন্য সদস্যরা নদীতে ঝাঁপিয়ে পড়েন। নদীতে তীব্র স্রোত থাকার কারণে পরিবারের অন্য সদস্যরা সাঁতরিয়ে ওপরে উঠলেও মুসা আলী ও তার শিশু সন্তান নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে লোহাগড়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিকভাবে তল্লাশি চালিয়ে নিখোঁজ ব্যক্তিদের কোন সন্ধান পায় নাই।

 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জ থেকে ডুবুরী এনে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এবং ঘটনাস্থলে তিনি নিজে আছেন বলে জানান। উল্লেখ্য, পুলিশ সদস্য মোঃ মুসা আলী ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত রয়েছেন বলে যানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর