বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ঈশ্বরদীতে বস্তির রানী আলেয়া বেগমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সংবাদ সম্মেলন অভয়নগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কার্ডের নামে টাকা আদায়ের অভিযোগ শাহজালাল (রহ.) মাজারে এনসিপি নেতাদের স্লোগান: সিলেটে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া টাঙ্গাইলে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ভাঙ্গুড়ায় ভেজাল শিশু খাদ্য দুধ তৈরির কেমিক্যাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পেলেন দিনাজপুর পলিটেকনিকের রোভার হাসিবুল আলম অভয়নগরে সরখোলা থেকে কালিবাড়ি: উন্নয়নহীন সড়কে প্রতিদিনই ঝুঁকির যাত্রা চাটমোহরে ছাত্রশিবিরের উষ্ণ আয়োজন: সাথী ও দায়িত্বশীল ভাইদের সম্মানে ইফতার মাহফিল

শার্শায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ

যশোরের শার্শায় ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযুক্ত ব্যক্তি শহিদুল ইসলাম বাবলুকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাআশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০) ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।
জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে নিজামপুর ইউনিয়নে বড় বসন্তপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে এ অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে শার্শা থানা পুলিশের সদস্য ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শার্শা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, কৃষি জমি নষ্ট করে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাআশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এধরণের আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর