শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নির্বিচারে মানুষ হত্যাকারীদের বিচারের দাবীতে পাকুন্দিয়া জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ

২৮ অক্টোবর ২০০৬ সালে লগি-বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের নির্বিচারে মানুষ হত্যাকারীদের বিচারের দাবীতে পাকুন্দিয়া উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার এর নেতৃত্বে ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে ৪ টায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারি হাসপাতাল মোড়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। পাকুন্দিয়া মঠখোলা রোডস্থ উপজেলা প্রাণি সম্পদ ও ভেটেনারি হাসপাতাল সংলগ্ন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজ গেইট মোড় হয়ে ঈসাখাঁ রোডস্থ পাট মহল মোড় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামী শাখার সেক্রেটারি আ.ন.ম আব্দুল্লাহ মোমতাজ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী শাখার রাজনৈতিক সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোঃ আজিজুল হক কাজল, উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, যে লক্ষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল তা এখনও বাস্তবায়ন হয়নি। আগামীতে স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা পুরোপুরি বিলুপ্তির পাশাপাশি ২৮ অক্টোবর ২০০৬ সালে লগি-বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের নির্বিচারে মানুষ হত্যাকারীদের দ্রুত দৃশ্যমান বিচার কার্যকর করতে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর