শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

বাসাইলে সড়কের দুপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ সাইফুল ইসলাম, বাসাইল(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:৪৬ অপরাহ্ণ

টাঙ্গাইলের বাসাইল বাজারের সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছেন পৌর কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বাসাইল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, বাসাইল বাজারের আঞ্চলিক সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান উচ্ছেদে অভিযানে নামেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। এসময় বাসাইল কোটিপতি মার্কেটের সামনে থেকে শুরু করে সাহাপাড়া ব্রিজ পর্যন্ত সড়কের দুপাশের দোকান ঘরগুলো ভেঙে দেওয়া হয়। অভিযানে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বাসাইল পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল আলম উপস্থিত ছিলেন।
বাসাইল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম বলেন, ‘মানুষের হাঁটার জন্য রাস্তার দুপাশে ৭ফিট পরিস্কার রাখা হবে। আমরা খুব দ্রুতই মানুষের চলাচলের জন্য সিসি ঢালাইয়ের ব্যবস্থা করবো। যাতে ভবিষ্যতে নতুন করে কেউ রাস্তা দখল করে দোকান নির্মাণ করতে না পারে। আজকের পর থেকে কেউ যাতে সড়কের পাশে একটি খুঁটি স্থাপনের সুযোগ না পায়। বিষয়টি নিয়ে মনিটরিং থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর