শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১০:১৭ অপরাহ্ণ

তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুর-ঢাকা রুটে দ্রুতগামী বাস চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর থেকে এ রুটে কোনো বাস চলাচল করছে না, ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
শ্রমিক সূত্রে জানা যায়, গোপালপুর বাস শ্রমিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ হিরা মিয়া পৌর শহরের পাইকা গ্রামের বাস শ্রমিক হারুনুর রশিদকে ডাক দিলে তিনি সাড়া না দেওয়ায় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে হিরা মিয়া হারুনুর রশিদকে চড় মারেন।
পরবর্তীতে অন্যান্য শ্রমিক কর্মকর্তা ঘটনাটি মীমাংসার চেষ্টা করে হারুনুর রশিদকে গাড়ি নিয়ে ঢাকায় যাওয়ার পরামর্শ দিলেও তিনি পাইকা এলাকায় গিয়ে গাড়িটি বন্ধ করে দেন। এরপর থেকেই গোপালপুর-ঢাকা রুটে সব বাস চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে গোপালপুর বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইবনে খালিদ বলেন, শ্রমিক কর্মকর্তা ও শ্রমিকের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে, খুব দ্রুতই বাস চলাচল স্বাভাবিক করা হবে।
অন্যদিকে গোপালপুর বাস মালিক সমিতির কর্মকর্তা প্রবীর চন্দ্র চন্দ্র বলেন, শ্রমিক কর্মকর্তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গাড়ি বন্ধ রয়েছে। আজই সমাধান করে বাস চলাচলের ব্যবস্থা নেওয়া হবে।
বাস চলাচল বন্ধ থাকায় গোপালপুর-ঢাকা রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর