শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

মাউশি পরিচালকের গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন

মোঃ নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), বাংলাদেশের পরিচালক (অর্থ ও প্রশাসন) অধ্যাপক গোগীনাথ পাল গত বৃহস্পতিবার টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কলেজের অধ্যক্ষ একেএম আহসান হাবীব তাঁকে স্বাগত জানান। ২৩ অক্টোবরের এ সফরে অধ্যাপক গোগীনাথ পাল কলেজের আর্থিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইবাস সফটওয়্যারের ব্যবহার ও বিধি-বিধান অনুসারে ক্রয় সম্পাদিত হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করেন।
পরে কলেজের হলরুমে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। আলোচনায় তিনি কলেজের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং গোপালপুর সরকারি কলেজের উন্নয়ন কর্মকাণ্ডকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ মো. মানিকুজ্জামানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালপুর সরকারি কলেজ পরিদর্শন শেষে অধ্যাপক গোগীনাথ পাল সুতী ভি.এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ও পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর