শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

লামায় ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:১৬ অপরাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লামা সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে “জুলাই শহীদ স্মৃতি  আন্তঃউপশাখা ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) লামা উপজেলার লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি মোঃ শামসুদ্দিন তিবরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাহিত্য সম্পাদক মোঃ হাসেম এবং লামা উপজেলা সাংগঠনিক থানা শাখার সভাপতি মুহাম্মদ ইমরান হাশেমী ইমন। এছাড়াও জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিরা তাদের বক্তব্যে বলেন—
> “সুস্থ দেহে সুন্দর মন গঠনের জন্য শরীরচর্চার বিকল্প নেই। খেলাধুলার পাশাপাশি শিক্ষায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য করে তুলতে হবে। পরকালে মুক্তির জন্য মহান আল্লাহর আনুগত্য এবং রাসূল (সা.)–এর দেখানো পথে চলা অপরিহার্য। সমাজ ও দেশের কল্যাণে মেধা ও জ্ঞানের ভিত্তিতে ভূমিকা রাখতে হবে।”
তিনি আয়োজক কমিটি ও খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও লামারমুখ সরকারি উচ্চ বিদ্যালয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ১–০ গোল ব্যবধানে জয়লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর