শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে কম্বল,সিএনজিসহ আটক -৩

মোঃ নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে চোরাচালানের মালামালসহ ৩ জনকে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। অভিযানে ব্যবহৃত একটি সিএনজি ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি চাকঢালা বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৪ হতে আনুমানিক ৪.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।
অভিযানে মিয়ানমারে  পাচারকালে ১২০টি কম্বলসহ তিনজন আসামীকে আটক করা হয়। আটককৃতরা হলো—
চাকঢালা বাজারপাড়া মোঃ হানিফের পুত্র মোঃ মহিব উল্লাহ, ফুজুরছড়ার বাসিন্দা আলী হোসেনের পুত্র মোঃ জিয়াউর চেরারমাঠের বাসিন্দা নুরুল ইসলামের পুত্র মোঃ ওসমান, তারা সবাই বান্দারবানের  নাইক্ষ্যংছড়ি,
উপজেলার বাসিন্দা।
অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে মালামালসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলল(পিএসসি) বলেন,“বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর