শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

দেলদুয়ারে ক্রীড়া সামগ্রী উপহার দেন জামায়াতের এমপি প্রার্থীর পুত্র ব্যারিষ্টার হাসনাত জামিল

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৭:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ডা. এ. কে. এম. আব্দুল হামিদের পক্ষ থেকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ঐতিহ্যবাহী জাঙ্গালিয়া নবতারা ক্লাবে খেলার সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বিকালে ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা যুব জামায়াতের ক্রীড়া সম্পাদক ও ডা. এ. কে. এম. আব্দুল হামিদের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার হাসনাত জামিল। তিনি নবতারা ক্লাবের সদস্যদের হাতে ক্যারাম বোর্ড ও ফুটবল উপহার হিসেবে তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টু খান উপজেলা কর্মপরিষদ সদস্য, দেলদুয়ার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী টিটু খান,হাবিবুর রহমান হাবিব,সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দেলদুয়ার উপজেলা শাখা এবং শেখ মুসাফির সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দেলদুয়ার শাখা।মির্জা আশরাফুল বারী দীপ্ত,সভাপতি, দেলদুয়ার সদর ইউনিয়ন যুব বিভাগ, মমিন ৪নং ওয়ার্ড সেক্রেটারি, যুব বিভাগ।

নবতারা ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাদিকুর রহমান সাদিক কার্যকরী সভাপতি, তুষার খান সহ-সভাপতি সহ ক্লাবের অন্যান্য কেবিনেট সদস্যবৃন্দ।

প্রধান অতিথি ব্যারিস্টার হাসনাত জামিল বলেন,খেলাধুলা তরুণদের চরিত্র গঠন, শৃঙ্খলা ও নেতৃত্বের চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমার বাবা ডা. এ. কে. এম. আব্দুল হামিদ সবসময় চান যুব সমাজ ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকুক। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বৃন্দরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রাখে। এটি শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে আদর্শ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব

অনুষ্ঠানের শেষে ডা. একেএম আব্দুল হামিদের পক্ষ থেকে প্রদত্ত খেলার উপহার সামগ্রী নবতারা ক্লাবের কর্মকর্তাদের হাতে তুলে দেন তার ছোট পুত্র ব্যারিস্টার হাসনাত জামিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর