শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানা দুই দিনের সরকারি সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাটমোহরে পুলিশের সফল অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক আটোয়ারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ নাগরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত 

৮ মাস পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল ১২ বাংলাদেশী নাবিক

মো: সাগর হোসেন, বেনাপোল(যশোর):
আপডেট সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ

ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ জন বাংলাদেশি নাবিক দীর্ঘ আট মাস পর দেশে ফিরেছেন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁদেরকে বাংলাদেশের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া শেষে নাবিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বর্তমানে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর সহায়তায় প্রত্যাবর্তনকারীদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
নাবিকরা হলেন: ১. বাগেরহাট জেলার সদর থানার আরজ আলী শেখের ছেলে রাজিব শেখ (২৭)। ২. বাগেরহাটের চিতলমারী থানার ইমদাদুল শেখের ছেলে শরিফুল শেখ (২০)। ৩. বাগেরহাটের চিতলমারী থানার হুমায়ন শেখের ছেলে বাপ্পি শেখ (১৮)। ৪. বাগেরহাটের ফকিরহাট থানার শুভদিয়া এলাকার মৃত মোক্তার সরদারের ছেলে মোহাম্মদ আলী (৪৪)। ৫. মাগুরা জেলার মোহাম্মদপুর থানার মিকাইল ফকিরের ছেলে মিহাত ফকির (২২)। ৬. মাগুরার মোহাম্মদপুর থানার আকরাম ফকিরের ছেলে তরিকুল ইসলাম (২৯)। ৭. নড়াইল জেলার লোহাগড়া থানার আবুল হোসাইন মোল্লার ছেলে শাওন মোল্লা (২৫)। ৮. নড়াইল জেলার লোহাগড়া থানার মাহাবুবুর রহামানের ছেলে মো. জিহাদ মোল্লা (২৫)। ৯. গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার হাবিবুর শেখের ছেলে আল আমিন শেখ (৩২)। ১০. গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শের আলীর ছেলে সাগর হোসেন (২৬)। ১১. যশোর জেলার সদর থানার মৃত মহিউদ্দিন শেখের ছেলে জসীমউদ্দীন শেখ (৫৩)। ১২. নড়াইল জেলার লোহাগড়া থানার ইদ্রিস শেখের ছেলে আহাদ শেখ (২৬)।
জানা যায়, চলতি বছরের ৩১ জানুয়ারি নরসিংদীর ঘোড়াশাল সিমেন্ট ফ্যাক্টরি থেকে সিমেন্টবোঝাই ‘এমভি সি ওয়ার্ল্ড’ নামের একটি জাহাজ ভারতে গমনকালে পশ্চিমবঙ্গের সুন্দরবন জেলার সাগর থানার ঘোড়ামারি দ্বীপ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। ভারতীয় সাগর থানা পুলিশ এই নাবিকদের উদ্ধার করে স্থানীয় কৃষ্ণনগর হাইস্কুল সাইকোন সেন্টারে আশ্রয় দেয়।
প্রায় আট মাস মানবিক সহায়তায় সেখানে থাকার পর অবশেষে দুই দেশের সরকারের সমন্বয় ও কূটনৈতিক প্রচেষ্টায় তাঁরা ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার সুযোগ পেলেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক তাজুল ইসলাম জানান, ভারতের সাগর উপকূলে উদ্ধার হওয়া ১২ জন বাংলাদেশি নাবিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশের আইনি প্রক্রিয়া শেষে তাঁদের বেনাপোল পোর্ট থানায় প্রেরণ করা হয়েছে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ফ্যাসিলেটেটর শফিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন পর এসব বাংলাদেশি নাগরিক নিরাপদে ফিরে আসায় আমরা আনন্দিত। সব আইনি প্রক্রিয়া শেষে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর