মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

পাকুন্দিয়ার এগারসিন্দুরে ১৮০জন উপকারভোগীর মাঝে ভিডব্লিউবি’র চাল বিতরণ

মোঃ স্বপন হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪০ অপরাহ্ণ

ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের নির্বাচিত উপকার ভোগীদের মধ্যে কার্ড ও  চাল বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৩১/৮/২৫খ্রিস্টাব্দ) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ট্যাগ অফিসার স্বপন কুমার দত্তের উপস্থিতিতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
এসময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাছিরুল হক, ইউনিয়ন প্রশাসনিক  কর্মকর্তা, ইউপি হিসাব সহকারী, ইউপি সদস্যবৃন্দ ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজের বিএসএস (অনার্স) সমাজকর্ম বিভাগের মাঠ অনুশীলনের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ও দায়িত্বে থাকা ট্যাগ অফিসার স্বপন কুমার দত্ত জানান, উক্ত ইউনিয়নে ১৮০ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে জুলাই-আগস্ট মাসের প্রতিমাসে ৩০ কেজি করে মোট ৬০ কেজি চাল বিতরণ করা হয়। একইভাবে প্রতিমাসে ৩০ কেজি করে ২ বৎসর পর্যন্ত চাল পাবেন নির্বাচিত উপকারভোগীগণ।
চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরের পাকুন্দিয়া উপজেলায় মোট ১২৩৩ জন নির্বাচিত উপকারভোগীদের মধ্যে এই সপ্তাহের মধ্যেই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর