মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
পাবনায় তিন দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে অভিযান, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১ হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ ভূঞাপুরে দীর্ঘদিন যাবৎ বিধবার জমি বেদখল, প্রশাসনের সহযোগিতা কামনা ভুক্তভোগীর  অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক এআই অটো জুম ফিচারে এবার ঈদুল ফিতরের গ্রুপ সেলফি তোলা আরও সহজ আটঘরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দু:স্থ মহিলাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আটঘরিয়ায় ‘বাঁচতে চাই’ সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন

নাগরপুরে ৮ বছরের শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা,আটক ১

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ৮ বছরের এক শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। হত্যা কান্ডের শিকার শিশু কন্যার নাম আয়শা আক্তার সে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামের মোঃ হাসেম মিয়ার মেয়ে। রোববার বিকালে ভিকটিমের প্রতিবেশী ওই গ্রামের বাহাদুর মিয়ার বাড়ির পাশে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় মাদকাসক্ত আজমির হোসেন (১৬) নামে এক যুবককে পুলিশ আটক করেছে। নিহতের মা জানায়,দুপুর আড়াই টার দিকে তার মেয়ে আয়শা বাড়ির পাশে বাহাদুর মিয়ার বাড়ির পিছনে খেলা করতে ছিলো। এর ঘন্টা খানেক পর মেয়ের চাচা মোঃ ফজলু মিয়া মাঠে কাজ করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে ভাতিজীকে পরে থাকতে দেখে তার পরিবারকে জানায়। পরে স্বজনরা শিশুর মরদেহ উদ্বার করে বাড়িতে নিয়ে আসে। নিহতোর মা আরো জানান,তার মেয়ে আয়শার পায়ে নুপুর ছিল। লাশ উদ্বারের সময় তা পাওয়া যায়নি। প্রতিবেশী মাদকাসক্ত আজমির হোসেন (১৬) নেশার টাকার জন্য শিশুটিকে হত্যা করে নুপুর নিয়ে যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হাসান জানান,লাশ উদ্বার করা হয়েছে । জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্তের পর হত্যা কান্ডের সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর