“আজকের পদক্ষেপ, আগামির ন্যায়বিচার সুরক্ষিহোক নারী ও কন্যার অধিকার এই স্লোগানকে সামনে রেখে নাগরিক সংগঠনের অংশ গ্রহণ জনপরিসরে সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প Expanding civic Apace through Active CSO participation and Strenghened Gover nance system in Bangladesh (ECSAP)
“বাঁচতে চাই’ এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
আজ রোববার ৮ মার্চ দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না এর সঞ্চালনায় এসময় এসএম নাজিম উদ্দীন, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা নারগিস সুলতানা, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন প্রমুখ।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন, সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা,
উপজেলা সহকারি পোগ্রামার রোখনুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়ক আব্দুল কাদের, মহিলা বিষয়ক অধিদপ্তর সিএস মাহমুদুল হক বিপ্লব,
আটঘরিয়া উপজেলা বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির প্রকল্প সমন্বয়কারি রাবেয়া খাতুন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে নারী ও কন্যাদের অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হলেই একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।