সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে রাতের অভিযানে ধরা পড়ল সার পাচার: নসিমনসহ চালক আটক

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:০৯ অপরাহ্ণ

রাতের অভিযানে স্টেশন বাজার ও যগো বাবুর মোড়ে প্রশাসনের তৎপরতা ইউরিয়া ও ডিএপি সার জব্দ, কৃষি অফিসে হস্তান্তর

যশোরের অভয়নগর শিল্প, বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ায় সরকারি সার পাচারের অভিযোগে অভিযান চালিয়ে ৫৬ বস্তা সার উদ্ধার করেছে প্রশাসন। এ সময় সার পরিবহনের কাজে ব্যবহৃত একটি নসিমন জব্দ করা হয় এবং এর চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

রবিবার (৮ মার্চ) রাত প্রায় ৮টার দিকে নওয়াপাড়া স্টেশন বাজারের ঢালাই রাস্তা এবং যগো বাবুর মোড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন উপজেলা আমডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্ল্যার ছেলে মো. সাবিরুল মোল্ল্যা (২০)। স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি দল প্রথমে নওয়াপাড়া স্টেশন বাজারের ঢালাই রাস্তার পাশে অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ৬ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। পরে যগো বাবুর মোড় এলাকায় একটি নসিমন তল্লাশি করে সেখান থেকে আরও ৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ৫৬ বস্তা সার উপজেলা কৃষি অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং তা সরকারি গুদামে সংরক্ষণের জন্য প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিষ কুমার বসু, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন এবং অভয়নগর থানা পুলিশের একটি দল।

প্রশাসন সূত্রে জানা গেছে, আটক নসিমন চালককে থানায় হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি সার অবৈধভাবে অন্যত্র পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা জানান, সরকারি সার পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর