মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

কালিহাতীতে জামায়াতের যুব বিভাগের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৬:২৫ অপরাহ্ন

শনিবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় কালিহাতী উপজেলার জামায়াতে ইসলামী কার্যালয়ে যুব বিভাগের ইউনিয়ন ও পৌর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব বিভাগের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে দারসুল কুরআন পেশ করেন ড. মো. আবু হানিফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি মোঃ বোরহানুল ইসলাম।
উপজেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনসুর হেলাল বাদশার সঞ্চালনায় এসমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা বাকি বিল্লাহ, যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম লিখন, প্রচার সম্পাদক মাহমুদ শাহাদাত হোসাইন, বাইতুল মাল সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
সমাবেশে কালিহাতী উপজেলার ১৩টি ইউনিয়ন ও দুটি পৌরসভার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সমাবেশের মাধ্যমে যুব নেতৃবৃন্দ দলীয় কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর