মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

বীরগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১০:০১ অপরাহ্ন

শিশুর প্রতি শারীরিক সহিংসতা বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের (বাগডাঙ্গা) নিজপাড়া-১ সরকারি মাঠে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির সহযোগিতায় ও নিজপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে  এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস। তিনি বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করবে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও এ ধরনের আয়োজন সত্যিই খুবই প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র গোল্ডেন সরকার, প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রীতি  ফুটবল ম্যাচে বটতলী উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে ইম্প্যাক্ট প্লাস দলকে পরাজিত করে জয় লাভ করে। ম্যাচ উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর