মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

দৌলতপুরে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার 

মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৯:৫৫ অপরাহ্ন

মানিকগঞ্জের দৌলতপুরে ইয়াবা বিরোধী বিশেষ অভিযানে ডিবি পুলিশের হাতে ধরা পড়েছে দুই মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট।
দৌলতপুর হাজীপাড়া এলাকার মো. মিন্টু মিয়ার ছেলে মো. সজিব হোসেন (২০) টাঙ্গাইলের নাগরপুর থানার বাগকাটারী এলাকার ইব্রাহিম প্রামানিকের ছেলে মো. ওবায়দুল কাদের (৩০)
গতকাল বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যার পর দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজের গেট সংলগ্ন শ্রী নারায়ণ চৌধুরীর ফার্নিচারের দোকানের উত্তর পাশের পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। স্থানীয়ভাবে ইয়াবা বিক্রির মাধ্যমে তরুণ সমাজকে বিপথগামী করার চেষ্টা চালাচ্ছিল তারা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর