মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আওয়ামী যুবলীগ নেতা লিটন গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও আওয়ামী যুবলীগ নেতা রফিকুল ইসলাম লিটন (৪৮) কে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগষ্ট ২০২৫খ্রিস্টাব্দ) সন্ধ্যায় উপজেলার শ্রীরামদী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। রফিকুল ইসলাম লিটন একই এলাকার মৃত আব্দুস সালাম লালু মিয়ার ছেলে এবং পাকুন্দিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পাকুন্দিয়া এলাকায় খুনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ছাত্রদের উপর হামলা ও সহযোগিতার অপরাধে গত বছরে পাকুন্দিয়া থানায় দায়ের করা মামলায় রফিকুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করা হয়।
পাকুন্দিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ সুজায়েত হোসেন রফিকুল  ইসলাম লিটনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দীর্ঘ সময় চেষ্টার পর এই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের হামলার মামলার আসামি সে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর