মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের কিশোরগঞ্জ পাট গবেষণা কেন্দ্র পরিদর্শন

কিশোরগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

বৃহস্পতিবার (২১/০৮/২০২৫ ইং) কিশোরগঞ্জ সদরে নরসুন্দা নদীর তীরে অবস্থিত গুরুদয়াল সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের কয়েকজন শিক্ষার্থী এবং কিশোরগঞ্জ যুব সংসদের সদস্যরা কিশোরগঞ্জ পাট গবেষণা কেন্দ্রে এক শিক্ষামূলক পরিদর্শনে অংশগ্রহণ করেন।
এই পরিদর্শনে অংশ নেন মোস্তাকিম হাসান, মুফতী কাওসার আহমেদ, যুবায়ের আহমদ ও মোশাররফ হোসেনসহ আরও অনেকে।
পরিদর্শন শেষে শিক্ষার্থীরা পাট গবেষণা কেন্দ্রের প্রধান কর্মকর্তা ড. ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ড. ইউনূস পাটের উৎপাদন, গবেষণা ও এর বহুমুখী ব্যবহার সম্পর্কে বিস্তারিত তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
শিক্ষার্থীরা জানান, এ পরিদর্শনের মাধ্যমে তারা বাংলার সোনালি আঁশ নামে খ্যাত পাট ও এর বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন, যা তাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে। এ ধরনের শিক্ষামূলক পরিদর্শন শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলে উপস্থিত সবাই মনোভাব ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর