মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত গোপালপুরে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিদর্শন গ্রাম পুলিশদের মাঝে সাইকেল ও বৃক্ষ বিতরণ অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি, রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেই দৃশ্যমান ব্যবস্থা! আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে সহায়তা প্রদান চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ মানবধর্ম: বিভ্রান্তির নামান্তর, নাকি নৈতিকতার বিকল্প?— সাইদুজ্জামান সাগর আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান

লামায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে লামায় শোভাযাত্রা করেন লামা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। বুধবার  (২০ আগস্ট) বিকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা লামা পৌর বাসটার্মিনালে মিলিত হন ।
সেখান থেকে লামা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও লামা পৌরসভার সাবেক মেয়র ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আমির হোসেন আমু উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি মোঃ জাকের হোসেনের (সভাপতিত্বে) নেতৃত্বে লামা বাজারে আনন্দ শোভাযাত্রা করেন।
শোভাযাত্রা শেষে লামা মাছ বাজারস্থ জেলা পরিষদের গেষ্ট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাবেক লামা পৌর মেয়র ও জেলা বিএনপির যুগ্ন- আহব্বায়ক আমির হোসেন আমু।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অমিত ভূষণ। বিশেষ অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির বিপ্লবী সদস্য থোয়াইনু অং চৌধুরী ,সাবেক লামা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির  সদস্য আবু তাহের মিয়া।
আরও  বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি  হাবিবুর রহমান। আলোচনা সভায় সঞ্চালনা করেন লামা উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ মিরাজ উদ্দীন।  আলোচনা সভায় আরো উপস্থিতি ছিলেন লামা পৌর বিএনপির সাবেক  ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের মিয়া, লামা উপজেলা কৃষক দলের আহব্বায়ক মোঃ ইব্রাহীম, লামা উপজেলা ছাত্রদলের আহব্বায়ক  মনিরুল ইসলাম তুহিন ,যুগ্ন-আহব্বায়ক মোঃ চান মিয়া,মৎস্য জীবি দলের সভাপতি মোঃ ফখরুল ইসলাম পৌর কৃষক দলের আহব্বায়ক মোঃ ইদ্রিস সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর