সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

জাকের পার্টি যুবফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক হলেন সলঙ্গার আলমগীর

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ১৭ আগস্ট, ২০২০, ৯:৩৫ পূর্বাহ্ন

সলঙ্গা প্রতিনিধি :

বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল জাকের পার্টি। সারা বাংলার প্রতিটি মানুষের কাছে একটি সুপরিচিত সংগঠন। আর এই জাকের পার্টি যুবফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন,সিরাজগন্জের সলঙ্গা থানার আমশড়া গ্রামের কৃতিসন্তান আলমগীর হোসেন। গত ১৫ আগস্ট জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী এর স্বাক্ষরিত পত্রে তাকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব প্রদান করেন। আর এ খবর সিরাজগন্জে ছড়িয়ে পড়ায় নিজ এলাকা সহ জাকের পার্টির নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের বন্যা। এমনকি এলাকায় জাকের পার্টির রাজনীতিতে প্রাণ চান্চল্য ফিরে এসেছে। আলমগীর হোসেন ছোট বেলা থেকেই ছিলেন ইসলামী মনা,ধর্মভীরু আর অন্যদের চেয়ে ব্যতিক্রমী। ছাত্র জীবন থেকেই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এক প্রতিবাদী কন্ঠস্বর।

 

রাজনীতিতেও তিনি একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ। রাজনীতি করে বড় হওয়া,চাওয়া পাওয়ার আশা নেই বলেই প্রথম থেকেই জাকের পার্টিতে যোগ দিয়ে রাজনীতি শুরু করেছেন। বিগত এমপি নির্বাচনে তিনি জাকের পার্টি হতে মনোনয়ন নিয়ে ৬৪- সিরাজগন্জ- ৩ ( রায়গন্জ,তাড়াশ- সলঙ্গা) এলাকার নির্বাচন করেছিলেন। আলমগীর হোসেন এক সাক্ষাৎকারে জানান,ছোট বেলা থেকেই আমি আলেম ওলামা আর পীরভক্ত। তাই জাকের পার্টিকে আমি ভালোবাসি। এলাকার গরীর, দু:খী, অসহায় মানুষের কল্যাণে কাজ করাই আমার নেশা। দল পরিবর্তন করে অন্য দলে গিয়ে ধন সম্পদ অর্জন বা গাড়ি-বাড়ি করার স্বপ্ন আমার নেই। আমার নির্বাচিত এলাকার জাকের ভাই-বোন সহ সম্মানীত ভোটারদের দোয়া আর আশীর্বাদ নিয়ে শেষ পর্যন্ত জাকের পার্টির দল করেই যাব। আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন পেলে জাকের পার্টি হতে আবারও নির্বাচন করব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর