রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন টাঙ্গাইল শহর জামায়াতের আমীর মিজানুর রহমান চৌধুরী, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহ সেক্রেটারি মো. শাহিন মিয়া অভয়নগরে মোটরসাইকেলের সিটের নিচে পেট্রোল বোমা! ৪০ জনের বিরুদ্ধে মামলা পাবনা-ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর ট্রেনের শুভ উদ্বোধন- পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ চালু তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ম্যাগজিন ও গুলিসহ দুটি শর্টগান উদ্ধার

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ন

সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে নির্মাণাধীন একটি মসজিদের সিড়ির নিচ ফেলে রাখা অবস্থায় দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ দুই অত্যাধুনিক শর্টগান উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৮ সেপ্টেম্বর) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের বেজগাতী বাজার এলাকায় একটি মসজিদের সিড়ি থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, স্থানীয় মুসল্লিরা ভোর সাড়ে ৬টার দিকে মসজিদের সিঁড়িতে দুটি অস্ত্র ও গুলি দেখতে পায়। পরে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাগ থেকে দুটি অত্যাধুনিক শর্টগান, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে। অস্ত্র দুটি কে বা কারা ফেলে রেখেছিল সেটির বিষয়ে খোঁজ চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর