সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

রাইসির মৃত্যুর খবরে বাড়ল তেলের দাম

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ

তেলসমৃদ্ধ দেশ ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ বেশ কয়েকজন কর্মকর্তা নিহত এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের অসুস্থ হয়ে পড়ার খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অনুযায়ী, তেলের দাম সোমবার দুপুরে ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলে দর ৮৪.৪৩ ডলার পর্যন্ত উঠলেও পরে তা কমে হয়েছে ৮৪.৩৯ ডলার, যা গত ১০ মে-র পর সর্বোচ্চ।

অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটও (ডব্লিউটিআই) একই সময়ে প্রতি ব্যারেল ৭৯ দশমিক ৮১ ডলারে লেনদেন করেছে, যা আগের সেশন ছিল ৭৯ দশমিক ৫৮ ডলার। অর্থাৎ আগের তুলনায় দাম বেড়েছে শূন্য দশমিক ২৯ শতাংশ।

ডব্লিউটিআই তেলের জুনের চুক্তি শেষ হচ্ছে মঙ্গলবার। জুলাইয়ের চুক্তিতে ৩১ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বাড়িয়ে দর হয়েছে ৭৯.৮৯ ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর